চীনের সঙ্গে সংঘর্ষে কর্নেল সহ ৩ ভারতীয় সেনা নিহত

কাশ্মীর অঞ্চলের লাদাখে ভারত ও চীনা সেনাদের সঙ্গে ভারতীয় বাহিনীর সংঘর্ষে ভারতীয় বাহিনীর কর্নেলসহ ৩ জন সেনা নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাতে লাদাখের গলওয়ান উপত্যকায় এই সংঘর্ষ ঘটে।

একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে,”গলওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলাকালীন গতকাল রাতে এক সহিংস মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটে। ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা ও দু’জন জওয়ান নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য দু’পক্ষ বর্তমানে বৈঠক করছে”।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর