৮ পণ্যের লাইসেন্স বাতিল করল বিএসটিআই

পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় ৬টি প্রতিষ্ঠানের ৮টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে।

মঙ্গলবার (১৬ জুন) বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ লাইসেন্স গ্রহণ ছাড়া এসকল পণ্য বিক্রয়-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করা হলো। একইসাথে ক্রেতা সাধারণকে এ সকল ব্র্যান্ডের পণ্য ক্রয় করা হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

পণ্যগুলো হলো: রংপুরের কোতয়ালীর গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাষ্ট্রিজের ‘বাসমতি’ ব্র্যান্ডর ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, সাভারের আশুলিয়ার ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ‘ইফাদ সলিড গোল্ড’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, ময়মনসিংহের শম্ভুগঞ্জের এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘পিউরিভা’ ও ‘রাইপ’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, নরসিংদীর শিবপুরের গ্রিন ট্রেড হাউজের ‘টেস্টি’ ব্র্যান্ডের ফর্টিফাইড পাম অলিন, চট্টগ্রামের চান্দগাঁওয়ের ‘ওকে’ ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন এবং রংপুরের মিঠাপুকুরের ‘আরডি জুসিলা’ ও ‘আর ডি ফজলী’ ব্র্যান্ডের ম্যাংগো ফ্রুট ড্রিংকস।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর