আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় শোক প্রকাশ ও বিশেষ দোয়া

ঢাকার সাভার উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাভার উপজেলা পরিষদের ‘কনফারেন্স রুমে’ সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় বর্তমান করোনা পরিস্থিতিতে সাভার উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় এবং করোনাভাইরাস সংক্রমন রোধে নানাবিধ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব আওয়ামী লীগের ত্রিরত্ন মোহাম্মদ নাসিম, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বদরুদ্দিন আহম্মেদ কামরান এবং সাভার উপজেলা পরিষদের প্রকৌশলী কার্যালয়ের ‘কম্যুনিটি অর্গানাইজার (সি.ও) মোহাম্মদ আনোয়ার হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন|

এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সহ সাভার উপজেলাধীন সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ।

ছবি: বার্তা বাজার।

এর আগে, সাভার উপজেলা চত্বরে বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি সাভার উপজেলা ইউনিটের আয়োজনে সকাল ১০ঃ৩০ মিনিটে সাভার উপজেলা পরিষদে রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। এই রক্তদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব।

এসময় আরও উপস্থিত ছিলেন- পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লিজা আক্তার, সাভার উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর আহ্বায়ক স্বাধীন, ঢাকা জেলা ইউনিট এর যুব প্রধান শান্ত হোসেইন রাব্বি প্রমুখ সহ উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সদস্যবৃন্দ।

রক্তদান কর্মসূচীর উদ্বোধন কালে মঞ্জুরুল আলম রাজীব বলেন, বর্তমান কোভিড-১৯ মহামারীতে রক্ত ডোনার স্বল্পতার কারনে যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দলের উদ্যোগে সাভার উপজেলা পরিষদে আজ যে ‘ব্লাড ক্যাম্পেন’ এর আয়োজন করা হয়েছে এর জন্য আমি এই সংগঠনকে সাধুবাদ জানাই।

প্রসঙ্গত, বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি সাভার উপজেলা ইউনিটের আয়োজনে এই রক্তদান কর্মসূচী চলাকালে ৪০ জন ডোনার রক্তদান করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর