দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আজও দেশে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃত্যু হয়েছে। দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ২৬২ জনে দাড়িয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮৬২ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৯৪ হাজার ৪৮১ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ২৬২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছে ২ হাজার ২৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি।
তিনি আরও বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন হাজার ৮৬২ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ২ হাজার ২৩৭ জন। একদিনে মৃত ৫৩ জনের ৪৭ জনই পুরুষ। বাকী ছয়জন নারী।
এর আগে, গতকাল সোমবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯ জনের। মারা গেছেন ৩৮ জন।
বার্তাবাজার/এমকে