সর্বোচ্চ আক্রান্তের দিনে মোট করোনা শনাক্তের সংখ্যা ৯৪ হাজার ছাড়াল

দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আজও দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮৬২ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৯৪ হাজার ৪৮১ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ২৬২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছে ২ হাজার ২৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল সোমবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯ জনের। মারা গেছেন ৩৮ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর