ঝিনাইদহের বিভিন্ন মসজিদে মাস্ক-হ্যান্ডস্যানিটাইজার বিতরণ

ঝিনাইদহের বিভিন্ন মসজিদে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসকল সামগ্রী বিতরণ করেন শরিফুল ইসলাম পেট্রোল পাম্পের স্বত্তাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম।

তিনি শহরের কেন্দ্রীয় জামে মসজিদ, পুরাতন কালেক্টরেট জামে মসজিদ, কা ননগর পাড়া জামে মসজিদ, মহিলা কলেজ পাড়া জামে মসজিদ, কলাবাগান জামে মসজিদ ও সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ধানহাড়িয়া চুয়াডাঙা জামে মসজিদ এবং ৯ নং পোড়াহাটি জামে মসজিদে ১ হাজার হ্যান্ডস্যানিটাইজার ও ১৪ বক্স মাস্ক বিতরণ করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর