ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০৬ জন।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকালে যশোর ল্যাব থেকে ঝিনাইদহে ২৯ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩ টি পজেটিভ। এছাড়াও কুষ্টিয়া ল্যাব থেকে ১৮টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ২টি পজেটিভ। আক্রান্তরা কালীগঞ্জ উপজেলায় ৪ জন এবং মহেশপুর উপজেলায় ১ জন। আক্রান্ত ১০৬ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৪৩ জন।

উল্লেখ্য, ২জনের স্থায়ী নিবাস ঝিনাইদহ হলেও তাদের বর্তমান আবাসস্থল চুয়াডাঙা এবং তারা বর্তমানে চুয়াডাঙায় অবস্থান করছেন। এ জেলার কালীগঞ্জ উপজেলা ও মহেশপুর উপজেলা থেকে দুইজন রোগীকে চুয়াডাঙা জেলায় চিকিৎসা নিতে ইচ্ছুক তাই তাদেরকে স্থানান্তর করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর