দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৬২

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮৬২ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৯৪ হাজার ৪৮১ জনে। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৬২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছে ২ হাজার ২৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন।

আজ মঙ্গলবার(১৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল সোমবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯ জনের। মারা গেছেন ৩৮ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর