লক্ষ্মীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে প্রবাসী স্ত্রী সহ দুই গৃহবধুকে শারীরিক নির্যাতন চালিয়ে স্বর্ণালংকার লুটে নিয়েছে দূর্বৃত্তরা। এসময় নগদ ৯৫ হাজার টাকা লুট করে নেয় তারা। সোমবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রামে এ ঘটনা। ঘটনার পরে ৯৯৯ কল করে সাহায্য চাওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানায়।
এদিকে করোনা পরিস্থিতির কারনে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ীতেই অবস্থান করছেন ভিকটিম ওই দুই গ্রহবধু।
ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা জানায়, ঘটনার সময় মুখোশ পরা ৫/৬ জন দূর্বুত্তরা স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলামের ঘরে প্রবেশ করে। এসময় পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে নাই এমন সুযোগ নিয়ে ঘরে ঢুকে দূর্বুত্তরা। এসময় ঘরের মালিকের ছেলে প্রবাস ফেরৎ মিজানুর রহমান ও তার ভাইয়ের স্ত্রী এবং শিশু সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে নগদ ৯৫ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায় তারা।
এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আজিজুর রহমান মিয়া।
বার্তাবাজার/এমকে