রাজধানীর উওরায় পাওনা না মিটিয়ে একটি পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ওই কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার(১৬ জুন) সকাল থেকে ‘শান্তা’ নামের পোশাক কারখানার শ্রমিকরা উত্তরার আজমপুরে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন।
অবরোধের শ্রমিকরা জানান, শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ করতে হলে শ্রমিকদের যা পাওনা তা মালিক এখনও পরিশোধ করেনি। এরমধ্যেই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই পাওনা টাকা আদায়ের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।
শান্তা গার্মেন্টসে ১৭০০ শ্রমিক কাজ করেন। মালিকপক্ষ কারখানাটি ‘লে-অফ’ ঘোষণা করেছে। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়ে মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে কথা হচ্ছে বলে জানান, দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন।
বার্তাবাজার/কে.জে.পি