লক্ষ্মীপুরে স্কুল শিক্ষার্থী হিরামনি হত্যার বিচারের দাবীতে ইনাফার মানববন্ধন

লক্ষ্মীপুর সদর উপজেলা পালেরহাট পাবলিক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেনির শিক্ষার্থী হিরামনির হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবি ও সামাজিক সংগঠন ইত্তেহাদুন নাস ফাউন্ডেশন ইনাফা।

সোমবার বিকেলে পৌর শহরের লামচরি এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি জালাল উদ্দিন রুমি, সহ-সভাপতি তফছির আহম্মেদ, সাধারণ সম্পাদক ইয়াছিনসহ কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা। এসময় দ্রুত প্রধান আসামীকে গ্রেফতারের দাবী জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। নচেৎ কঠোর আন্দোলন গড়ে তুলা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

পরে নিহত হিরামনির গোপিনাথপুর গ্রামের বাড়ীতে গিয়ে বাবার সাথে সাক্ষাত শেষে নগদ অর্থও প্রদান করেন তারা। একই সাথে মরহুমের কবরস্থান জিয়ারত করেন সংগঠনটি নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর