পটুয়াখালীর কুয়াকাটায় সিকদার রিসোর্টের ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে লিচ্যং (৩২) নামের এক চাইনিজ নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) রাত সাড়ে সাতটার দিকে ভবনের নিচ থেকে তার লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। নিহত লিচ্যং পাশ্ববর্তী জেলা বরগুনার তালতলীতে নির্মানাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চায়নার বেইজিং এলাকায়।
পুলিশ জানায়, লিচ্যং দীর্ঘ দিন যাবৎ সিকদার রিসোর্টের এক হাজার ১১ নম্বর কক্ষে ভাড়া থাকতেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে পুলিশের প্রাথমিক ধারনা সে আত্মহত্যা করেছে।
বার্তাবাজার/এমকে