আজ থেকে ঢাকা-দোহা ফ্লাইট চালু

দীর্ঘ আড়াই মাস আন্তর্জাতির রুটে ফ্লাইট বন্ধ থাকার পর আজ মঙ্গলবার(১৬ জুন) থেকে চালু হচ্ছে ঢাকা-দোহার ফ্লাইট।

এ তথ্য জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানায়, দীর্ঘ আড়াই মাস আন্তর্জাতির রুটে ফ্লাইট বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে কাতার এয়ারওয়েজের ঢাকা-দোহা ফ্লাইট শুরু হচ্ছে। সপ্তাহে ৩দিন এই রুটে ফ্লাইট চলবে।

তারা আরও জানায়, আগামী ২১ জুন থেকে ঢাকা-লন্ডন ফ্লাইট চালু হচ্ছে। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা-লন্ডন ফ্লাইট চালু করবে। সপ্তাহে ৭ দিনই ঢাকা-লন্ডন রুটে বিমান ফ্লাইট পরিচালনা করবে। প্রাণসংহারি ভাইরাস করোনা সংক্রমণ রোধে মার্চের শেষ দিকে চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর