সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে আমেনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মফিজুল মোড়লের স্ত্রী।

মৃতের স্বজনরা জানান, গত রবিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আমেনা বেগম (৩৮) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিন তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আমেনা সোমবার রাত ১১ টার দিকে মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মৃতের লাশ দাফনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে আমনাসহ চারটি বাড়ি লক ডাউন করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর