টানা দ্বিতীয়দিন ৫০০’র নিচে মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন ৩২৬ জনের মৃত্যু হয়েছে। সবশেষ ২ মাস ২১ দিন আগে এভাবে টানা দুইদিন ৫০০’র কম মৃত্যু দেখেছে দেশটি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭২২ জন। তাতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২১ লাখ ৮২ হাজার ৯৫০ জন। মোট মৃত্যু ১ লাখ ১৮ হাজার ২৮৩ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ৮৬৬ জন।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৯১ হাজার ৫৫৬ জন। মৃত্যু হয়েছে ৪৪ হাজার ১১৮ জনের।

আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেওয়া তথ্য মতে, মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ২১০, মৃত্যু ৭ হাজার ৯১ জনের।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ লাখ ৪৩ হাজার ২৬ জন, মৃত্যু ৯ হাজার ৯১৫ জনের। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪১ হাজার ৭৩৬ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৮৫৭ জন। স্পেনে ২ লাখ ৯১ হাজার ১৮৯ জন আক্রান্তের পাশাপাশি ২৭ হাজার ১৩৬ জন মারা গেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর