প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার।
মঙ্গলবার (১৬ জুন) ওয়ার্ল্ডোমিটারের হিসাবে বিশ্বব্যাপী মোট ৮১ লাখ ১২ হাজার ৯৩৩ জন করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৬১ জনের। সুস্থ হয়ে উঠেছে ৪১ লাখ ১৩ হাজার ২৮৪ জন। বর্তমানে করোনার চিকিৎসা নিচ্ছেন ৩৪ লাখ ৬০ হাজার ৫৮৮ জন।
করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রের মানুষ। দেশটিতে মোট ২১ লাখ ৮১ হাজার ৯৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দুই লাখের বেশি মানুষের করোনা সংক্রমিত হয়েছে যেসব দেশে সেগুলো হল ব্রাজিল, রাশিয়া, ভারত, ব্রিটেন, স্পেন, ইতালি ও পেরু।
বার্তাবাজার/এমকে