এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কর্মসূচী গ্রহণ করে “ইনোভেশন পুরস্কারে” পুরস্কৃত হচ্ছেন মাগুরা জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম।
তথ্য মন্ত্রনালয়ের এক অফিস আদেশ উল্লেখ করে রেজাউল করিম জানান- মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে গৃহীত উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০১৯-২০২০ মোতাবেক উদ্ভাবণী কার্যক্রম “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান গ্রহণের স্বীকৃতিস্বরূপ গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, ঢাকা কর্তৃক আমাকে পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।
আমার এ অর্জনের জন্য গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক, পরিচালকবৃন্দ, উপপরিচালকবৃন্দসহ মাগুরা জেলা তথ্য অফিসের সকল সহকর্মী এবং মাগুরার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পুরষ্কার ও সম্মাননা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করছি।এ স্বীকৃতি আমাকে কাজের প্রতি আরো বেশি আন্তরিক ও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।
বার্তাবাজার/এমকে