কক্সবাজারে আরও চার এনজিও কর্মীসহ ৮৮ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে নতুন করে আরও ৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে চারজন এনজিও কর্মী রয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ জন রোহিঙ্গাসহ ১ হাজার ৬০৪ জনে।

সোমবার (১৫ জুন) রাতে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, জেলায় নতুন করে শনাক্ত ৮৮ জনের মধ্যে ৪ এনজিও কর্মী ছাড়াও কক্সবাজার সদর উপজেলার ৪৩ জন, রামু উপজেলার ৩ জন, টেকনাফ উপজেলার ১৫ জন, উখিয়া উপজেলার ৯ জন, মহেশখালী উপজেলার ১ জন, কুতুবদিয়া উপজেলার ২ জন, পেকুয়া উপজেলার ২ জন এবং চকরিয়া উপজেলার ৯ জন বাসিন্দা রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে জেলায় ৩৮ জন রোহিঙ্গা ও ১১ জন এনজিও কর্মীসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬০৪ জনে। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৭৩২ জন, রামু উপজেলার ১১৯ জন, উখিয়া উপজেলার ২০১ জন, টেকনাফ উপজেলার ১১৪ জন, চকরিয়া উপজেলার ২৫৮ জন, পেকুয়া উপজেলার ৭৪ জন, মহেশখালী উপজেলার ৫৫ জন ও কুতুবদিয়া উপজেলার ৯ জন বাসিন্দা রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর