চাঁদপুরে একদিনে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুরে আরও ৫ জনে মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান।

মৃতরা ব্যাক্তিরা হচ্ছেন- মতলব উত্তরের কালিকাপুর গ্রামের বৃদ্ধ জয়নাল আবেদীন (৮২)। তিনি চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ফরিদগঞ্জের গুপ্টি গ্রামের স্বর্ণ ব্যবসায়ী রনি গুপ্ত (৩২), শাহরাস্তি উপজেলা ভূমি কার্যালয়ের সহায়ক আব্দুস সালাম (৫০), হাজীগঞ্জের পাতানিশ গ্রামের কৃষক খোরশেদ আলম এবং একই উপজেলার খলাপাড়া গ্রামের জামাল পাটোয়ারী (৫৮)।

চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ করোনা উপসর্গে ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, চাঁদপুরে সোমবার পর্যন্ত করোনা পজিটিভ নিয়ে আক্রান্ত হয়েছে ৪ শ’ ৬৪ জন। এরমধ্যে মারা গেছেন ৩৮ জন। এছাড়াও এখন পর্যন্ত এ জেলায় করোনার উপসর্গ নিয়ে আরো ৬০ জনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর