গাজীপুরে ২৪ ঘন্টায় আরও ৯২ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় গাজীপুরে নতুন করে আরও ৯২ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়াল ২ হাজার ৩২৫ জনে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২৫ জন।

সোমবার গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এসব তথ্য জানান।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরে সর্বাধিক ৭৬ জন। এছাড়া কালিয়াকৈরে ৯, কালীগঞ্জে ৪ জন ও কাপাসিয়ায় ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এছাড়াও গাজীপুরে করোনা আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬৯ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর