ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একদিনে সর্ব্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। ১৯ জনের নমুনা সংগ্রহ করে ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সাড়ে ৪ বছরের শিশুসহ নারী, ব্যাংক কর্মকর্তা ও বয়সী মানুষ রয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৬৫ জনে দাঁড়িয়েছে।
উপজেলায় প্রতিনিয়নত আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে থাকা স্ত্রী-সন্তানসহ সন্দেহ ভাগজ ১৯ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। গত রোববার ১৯ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। সোমবার রাতে সাড়ে ১০ টার দিকে ফলাফলে ১৯ জনের মধ্যে ১৭ জনের শরীরে করোনা পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে থানা রোড এলাকার পূর্বের আক্রান্ত ব্যক্তির সাড়ে ৪ বছর বয়সী শিশু পুত্র, স্ত্রীও আক্রান্ত হয়েছে। এছাড়া আরো ১১ জন পুরুষ ও ৫ জন নারীসহ মোট ১৭ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ জন স্বাস্থ্যকর্মী, ৪ জন কৃষি ব্যাংকের মাইজবাগ শাখায় কর্মরত। আক্রান্ত ব্যক্তিরা পৌর এলাকার থানা রোড, টিঅ্যান্ডটি রোড, চরশিহারী ও চরহোসেনপুর এলাকার বাসিন্দা।
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, আক্রান্ত ব্যক্তিদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হবে।
বার্তা বাজার / ডি.এস