উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ১৬৭ জনে।
সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৭ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
বালিয়াডাঙ্গী উপজেলার নাউরিয়াপাড়া এলাকায় আক্রান্ত হয়েছে্ন ২১ বছর বয়সী এক যুবক, তিনি চট্টগ্রামে গার্মেন্টসে চাকুরী করতেন। এছাড়া বড় বাড়ী কাশিডাঙ্গা এলাকায় ঢাকার গার্মেন্টসে চাকুরী করা এক ২২ বছর বয়সী যুবকের করোনা শনাক্ত হয়েছেন। পীরগঞ্জ উপজেলার একতিয়ারপুর এলাকায় আক্রান্ত হয়েছেন ২৯ বছর বয়সী গাজীপুর কাজী র্ফামসে ইলেকট্রিশিয়ান পদে চাকুরীরত এক ব্যক্তি। হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া এলাকায় ২৩ বছর বয়সী যুবকের করোনা শনাক্ত হয়েছে, তিনি ঢাকায় চাকুরি করেন। এছাড়া রাণীশংকৈল উপজেলার হাতগাঁও এলাকায় ২১ বছর বয়সী যুবকের করোনা পজিটিভ এসেছে, তিনি ঢাকা টেক্সটাইলে চাকুরী করতেন। এছাড়া ঢাকায় গার্মেন্টসে চাকুরীরত বাবুরিয়া এলাকার ১৮ বছর বয়সী এক যুবতীর করোনা শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪৫ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৪২ জন, হরিপুর উপজেলায় ২৮ জন, রাণীশংকৈল উপজেলায় ২৪ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ২৭ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ জন।
এছাড়া, রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত এক নারী নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সদর উপজেলায় গত ১ জুন করোনা শনাক্তের পরদিন ৬০ বছর বয়সী একজন পুরুষ উন্নত চিকিৎসার জন্য রংপুরে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।
বার্তা বাজার / ডি.এস