হাইকোর্টেও জামিন নামঞ্জুর ডেসটিনির রফিক ও কাউন্সিলর রাজীবের

মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত ডেসটিনি গ্রুপের রফিকুল আমিন ও অবৈধ সম্পদের মামলায় অভিযুক্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের জামিন মঞ্জুর করেনি আদালত।

হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নের্তৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ আজ সোমবার (১৫ জুন) এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেনঅ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান। অপরদিকে রফিকুলের পক্ষে ছিলেন আবদুল মতিন খসরু ও রাজীবের পক্ষে এম ফেরদৌস আল বশির।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর