করোনা: সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ৫৩ পুলিশ সদস্য

প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৫৩ পুলিশ সদস্য। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার (১৫ জুন) বিকালে তারা হাসপাতাল থেকে ছাড়পত্র পান।

জানা যায়, করোনা আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন এই পুলিশ সদস্যদের পরপর দুইবার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে তাদের করোনা নেগেটিভ আসায় তারা সুস্থ হিসাবে গণ্য হন।

হাসপাতাল কর্তৃপক্ষ করোনা জয়ী এ সকল পুলিশ সদস্যকে ফুল দিয়ে বিদায় জানান। ইতোমধ্যে চার সহস্রাধিক পুলিশ সদস্য সুস্থ হয়েছেন এবং তাদের বে‌শিরভাগই কাজে যোগদান করে জনগণকে পুনরায় সেবা দিয়ে যাচ্ছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর