প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার ৫ দিন পর ২০ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। ভোলার তজমুদ্দিন উপজেলা চাঁদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার (১৪ জুন) সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওই তরুণী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণীর দেহে করোনা শনাক্ত হওয়ার পর তার বাবা-মা ও আত্মীয়-স্বজন তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তখন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন শিরিনার উন্নত চিকিৎসাসহ ব্যয়ভার গ্রহণ করেন।
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, মৃত ওই তরুণী গত ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে করোনাভাইরাস জয় করে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবর আমরা শুনেছি।
বার্তা বাজার / ডি.এস