ফাঁকা বাড়িতে টানা ৩ দিন চোরের রাজত্ব, শেষে গ্রেফতার

রাজধানীর অভিজাত গুলশানের ভাড়া বাসায় তালা দিয়ে বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্র গেছেন নর্থ অ্যান্ড কফির ম্যানেজিং ডিরেক্টির রিচার্ড হাবার্ড। ফ্ল্যাটটি খালি থাকলেও এর ভেতরে ছিল নিরাপত্তা ক্যামেরা। যুক্তরাষ্ট্রে বসেই ক্যামেরার সাথে সনযুক্ত হয়ে দেখেন তার খালি বাড়িতে কেউ একজন পায়চারি করছে। যার প্রেক্ষিতে পরিচিত এক ব্যক্তিকে পাঠান বাড়িতে।

ওই ব্যাক্তি পুলিশ নিয়ে শনিবার (১৩ জুন) রাতে প্রবেশ করেন গুলশান এভিনিউয়ের ৮৯ নম্বর সড়কের ভবনটিতে। বাড়িতে প্রবেশ করে কাউকে দেখতে পায়নি পুলিশ। তবে টেবিলের ওপর কিছু রান্না করা খাবারভর্তি কড়াই, জুসের প্যাকেট ও ওয়াইনের বোতল দেখতে পান তারা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাথরুমে লুকিয়ে ছিল সেই চোর। কয়েক মিনিটের মধ্যেই যাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম মাসুম। বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। তিন মাস ধরে এই মাসুমকে তাঁরা খুঁজছিলেন।

সূত্র জানায়, চুরির জন্য এসে বাড়িতে ঢুকে প্রচুর খাবার দেখে সে। চুরির কথা ভুলে তিনদিন সেখানেই অবস্থান করে। ঘরের খাবারগুলো খেয়ে এই খালি ফ্ল্যাটে আরও কয়েকদিন থেকে যাওয়ার পরিকল্পনা করেছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর