ঢাকার কেরানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে মোঃ শাহ আলম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আকটকৃত হলো, একই থানাধীন ইকুরিয়া টিলাবাড়ীর নুরুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে র্যাব ১০, সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি অভিযানিক দল ইকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
এসময় তার কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটকরে বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস