খাগড়াছড়িতে কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ

খাগড়াছড়ির মাহালছড়িতে একশ কৃষকের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার জেলা কৃষক লীগের উদ্যোগে এবং জেলা প্রশাসকের সহায়তায় নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।

সহায়তা প্রদান অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুসফিকুর রহমান, খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস. এম. ইউছুফ আলী, মহালছড়ি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ ফরিদ ও অন্যান্যরা।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাস খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় একশত জন কৃষককে সহায়তা প্রদান করার উদ্যোগ গ্রহণ করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর