যৌথসভা করবে বিএনপি!

সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (০৯ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন বলেন, সভায় দলের যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। সকলকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সভা শেষে নিজেদের মধ্যকার কী কী বিষয়ে আলোচনা হলো বা সিদ্ধান্ত গৃহীত হলো তা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন দলের মহাসচিব।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর