ডা. জাফরুল্লাহ চৌধুরীর কথা বলতে কষ্ট হচ্ছে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হওয়ার পথে। ফুসুফুসের সংক্রমণ কমায় শ্বাস নিতে কষ্ট হয়না তবে গলা ব্যাথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। এজন্য তিনি লিখে মনের ভাব প্রকাশ করছেন।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় ডা. জাফরুল্লাহর গণমাধ্যম সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টু এই তথ্য জানান।

তিনি জানান, চিকিৎসকরা তাকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কথা বলতে নিষেধ করেছেন। তার শরীরে করোনাভাইরাস ইনফেকশন নাই, তবে ব্যাকটোরিয়া ইনফেকশন আছে। তাকে আরো ৬ থেকে ৭ দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। তবে তিনি মানসিকভাবে অনেক উজ্জীবিত রয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর