মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বদল, সাধারণ ছুটি শুধু রেডজোনে

করোনা সংক্রমনের সংখ্যা বিবেচনায় দেশের বিভিন্ন স্থানকে জোন ভিত্তিক ভাগ করে শুধু রেড জোনে সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৫ জুন) প্রথমে লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি থাকবে বলে জানালেও, রাতে আদেশ সংশোধন করে মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, “লাল অঞ্চলে অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত বা বেসরকারি দপ্তরগুলো এবং বসবাসকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

হলুদ ও সবুজ অঞ্চলে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এব বেসরকারি অফিস নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে। সীমিত পরিসরে অফিস খোলা থাকার সময় অর্থাৎ, আগামী ৩০ জুন পর্যন্ত সব ধরনের গণপরিবহনও চলাচল করতে পারবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর