অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

চলমান করোনা পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজ (সোমবার) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে কয়েক ধাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হলো।

তবে বিশ্ববিদ্যালয়টির সকল জরুরি পরিসেবা আগের মতই চালু থাকবে।

কউল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৮ মার্চ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর