টাঙ্গাইলে বসত ঘরে ১৭টি সাপ পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার একটি বসত ঘর থেকে ১৭টি বিষধর দারাজ সাপ মারা হয়েছে।গত কয়েক দিনে উপজেলার ঘড়িয়া গ্রামের আব্দুল মজিদ মাস্টারের বাড়ির বসত ঘর থেকে এ সাপ মারা হয়।

স্থানীয়রা জানায়,গত ৫ দিন আগে রাতে শিক্ষক আব্দুল মজিদ সোফায় বসে ছিলেন। এসময় একটি বিশাল আকৃতির সাপ দরজা দিয়ে ঘর থেকে বাইরে যাবার চেষ্টা করছিল।শিক্ষক আব্দুল মজিদ সেই সাপটি মেরে ফেলে।এর পর একই ঘরে শনিবার সন্ধ্যায় আরেকটি সাপ বের হয়। সেটাও মেরে ফেলা হয়।এরপর ঘরের মেঝে ভেঙে,খাট-আসবাবপত্র সরানো পর গর্তে ছোট বড় আরো ১৫ টি সাপ পাওয়া যায়। সারাদিন সাপগুলো এলাকার লোকজন নিয়ে মারা হয়েছে।একটি সাপ প্রায় ৬ ফুট লম্বা ছিল। বাড়ির আশেপাশের লোকজন বলছেন এ ঘরে আরো সাপ রয়েছে।সাপের ভয়ে আ.মজিদ মাস্টার পরিবার পরিজন নিয়ে এখন অন্য ঘরে বসবাস করছেন।

আব্দুল মজিদ মাস্টার জানান, পাশের বাড়িতে একই পরিবারের ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।করোনার সাথে যোগ হয়েছে আবার সাপের ভয়। মহা বিপদে আছি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর