মহামারী করোনায় ভারতে লকডাউন চলাকালে দেশটির সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করেছিল। তারই দায়ে দেশটির অন্তত ৫৫ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে বলে আল-জাজিরার একটি খবরে বলা হয়েছে।
দ্যা রাইটস এ্যান্ড রিস্ক এ্যানালাইসিস গ্রুপ’র এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস চলাকালে যখন দেশে লকডাউন চলছিল তখন এই বিষয়ে সংবাদ প্রকাশ করায় অন্তত ৫৫ জন সাংবাদিককে গ্রেপ্তার ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আবার কেউ কেউ ক্ষতিপূরনও দিয়েছেন। গত ২৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সময়ের মধ্যেই সাংবাদিকরা এসব সমস্যায় পড়েছেন।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, সাংবাদিকদের উপর সবচেয়ে বেশি হামলা হয়েছে উত্তর প্রদেশে। ১১ জনের উপর এখানে হামলা হয়েছে। এরপরেই আছে জুম্মু কাশ্মিরের অবস্থান, সেখানেও ৬ জনকে মারধর করা হয়েছে। এছাড়া হিমাচল প্রদেশেও ৫ সাংবাদিককে আহত করা হয়েছে।
বার্তাবাজার/এসজে