মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার(১৫ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের জজ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মোঃ রফিকুল ইসলাম ওই এলাকার দলু মিয়ার ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

নিহতের চাচাতো বোন আছিয়া আক্তার জানায়, ওইদিন সকাল থেকে পার্শ্ববর্তী চকে দুই ভাই ধান কাটতে যায়। সকাল ১০ টার দিকে জমির ধান কেটে খাওয়ার জন্য বাড়িতে আসে রফিকুল। এরপর নিজ ঘরে তার মোবাইল চার্জ দিতে যায়। এ সময় বিদ্যুতের প্লাগে আঙ্গুল ঢুকে যায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরে দুপুরে জানাজা শেষে বায়রা এলাকার স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় রফিকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর