বরিশালেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এই জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৪ জন। সুস্থতার সংখ্যা ১৪৮ জন হলেও এখন পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেনি।
রোববার (১৪ জুন) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।
রাজধানীর ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সদর উপজেলায় ৬ জন, উজিরপুর উপজেলায় ৪ জন ও বাবুগঞ্জ উপজেলায় ১ জনসহ মোট ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এর মধ্যে বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, উজিরপুর উপজেলায় ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৮ সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ চিকিৎসক, ২ নার্স ও ২ স্টাফসহ ৫ জন, বরিশাল নগরীর রুপাতলী এলাকায় ৬ জন, কালুশাহ সড়ক এলাকায় ৩ জন, নতুন বাজার এলাকায় ২ জন, কলেজ রোড, কালীবাড়ি রোড, ভাটিখানা, আলেকান্দা, ২৪নং ওয়ার্ড, নাজির মহল্লা, কাশিপুর, কাউনিয়া, সিঅ্যান্ডবি, কাটপট্টি প্রত্যেক এলাকায় ১ জন করে ১০ জন, সদর উপজেলাধীন বিভিন্ন এলাকায় ৫ জনসহ মোট ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বার্তাবাজার/এসজে