শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হলেন ঐক্যফ্রন্টের এমপি মোকাব্বির

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হয়েছেন সিলেট-২ আসনের সাংসদ ও গনফোরামের কেন্দ্রীয় নেতা মোকাব্বির খান।

সোমবার (১৫ জুন) হঠাৎ করে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, অসুস্থ হয়ে পড়ায় তাকে বিকেল ৩টার দিকে চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়। তিনি মোকাব্বির খানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সিলেট-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মোকাব্বির খান। নির্বাচনে কারচুপি হয়েছে উল্লেখ করে প্রথমদিকে ঐক্যফ্রন্ট সংসদে অংশ না নিলেও তিনিই ঐক্যফ্রন্টের প্রথম এমপি যে সংসদে শপথ নিয়েছিলেন। ২০১৯ সালে তিনি সংসদে শপথ নেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর