ঈশ্বরগঞ্জে নিলামে গাড়ি বিক্রি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল নিলামে বিক্রি করা হয়েছে। আদালতের আদেশে সোমবার দুপুরে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়।

সড়ক দুর্ঘটনার কবলে পড়া একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল উন্মুক্ত নিলামের জন্য আদালত আদেশ দেয়। বিজ্ঞ আদালতের আদেশে ঈশ্বরগঞ্জ থানা প্রাঙ্গণে রক্ষিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেট কার উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। সোমবার দুপুরে প্রাইভেট কারের জন্য উন্মুক্ত নিলামে ১৩ জন ক্রেতা অংশগ্রহণ করে। পুণরায় রেজিষ্ট্রেশনযোগ্য নয় এই শর্তে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) ২ লাখ ১৫০০০ টাকা দর নির্ধারণ করে। গাড়িটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নিলামে ৭ লাখ ৭০০০০ টাকায় সর্বোচ্চ ডাককারীর নিকট প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী সর্বোচ্চ ডাককারী ৭ লাখ ৭০ হাজার টাকার সাথে ভ্যাট ৫৭ হাজার ৭৫০ টাকা এবং আয়কর ৩৮ হাজার ৫০০ টাকা সর্বমোট ৮ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা পরিশোধ করেন। মোটরসাইকেলটি বিক্রি করা হয় ৫ হাজার টাকায়।

বিজ্ঞ আদালতের আদেশে গঠিত নিলাম কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন নিলাম কমিটির সদস্য গৌরিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী এবং নিলাম কমিটির সদস্য অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান আকন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা, জাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক ঝন্টু প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর