দৈনিক সমকালের সম্পাদক করোনা ভাইরাসে আক্রান্ত

জাতীয় পত্রিকা ‘দৈনিক সমকাল’ র ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি’র করোনা শনাক্ত হয়েছে। একইসাথে তার স্ত্রীও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। রোববার (১৪ জুন) ফলাফলে পজে্টিভ আসার পরদিন (সোমবার) গণমাধ্যমকে এই তথ্য জানান মুস্তাফিজ শফি।

এ বার্তায় তিনি জানান, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি এবং আমার স্ত্রী দুজনেই করোনা পজিটিভ হয়েছি। আমাদের অবস্থা খুব একটা খারাপ না। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা চলছে। এছাড়াও একদল বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে সমকালের নগর সম্পাদক ও সাংবাদিক নেতা শাহেদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর