ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে একদিনে আরও ২৬ মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মাঝে ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। আবার অনেকেই ফলাফল পাওয়ার অপেক্ষায় ছিলেন।

মৃতদের মাঝে যাদের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল তারা হচ্ছেন- ময়মনসিংহের আবুল কাশেম (৬২), এমকেএম জহিরুল হক (৭৮), বরিশালের সাদিকুল ইসলাম (৫৫), নরসিংদীর আব্দুল মতিন (৫৮), নোয়াখালী সেনবাগের হানিফ (৭০) এবং ঢাকার দোহারের আব্দুর রহমান (৬৫)।

উপসর্গ নিয়ে মৃতদের মাঝে আছেন- কিশোরগঞ্জের ভৈরবের ফরহাদ মিয়া (৭০), নরসিংদীর খোদেজা বেগম (৫৬), মুন্সিগঞ্জের টংঙ্গীবাড়ীর সেলিনা (৪৪), গোপালগঞ্জ কোটালিপাড়ার আবুল হাসনাত (৫২), পটুয়াখালীর খোরশেদ আলম (৬৫), নারায়ণগঞ্জের মো. কবির (৫০), রূপগঞ্জের নাহিমা (২৬), বি-বাড়িয়ার গোলাম কবির (৭৫), কুমিল্লার রমিজ উদ্দিন (৫৫), রাজবাড়ীর ফজলু (২২), ঢাকার মিরপুরের ইরমাদ আলী (৫৭), আম্বিয়া (৬০), নাজিয়া (৩৯), সাভারের রুবেল মিয়া (৩৮), লাল বাগের মনিরুজ্জামান খান (৪৫), লাল বাগের নাজিম (৬৫), ঢাকার মতিঝিলের আসাদুজ্জামান (৪৮), ঢাকার দক্ষিণ খানের খোরশেদা বেগম (৭০),দক্ষিণ কেরানীগঞ্জের বাবুল চৌধুরী (৬৩) এবং সাভারের আয়েশা বেগম (৫০)।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর