কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৩৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১৯ টি কোভিড পজিটিভ।
নতুন আক্রান্তদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৪ জন নারী । আক্রান্ত ১৯ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১২ জন, কুমারখালী উপজেলার ৪ জন, দৌলতপুর উপজেলার ৩ জন। সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে সোনালী ব্যাংকের ৩ জন, স্কয়ার ফার্মাসিউটিক্যালের একজন, চৌড়হাসের দুইজন, জুগিয়াতে একজন, খাজানগরের একজন, কাটাইখানা মোড়ের দুইজন এবং হাউজিং এর দুইজন। দৌলতপুরে আল্লারদর্গার দুইজন ও বৈরাগীর চরে একজন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৪ জনের কুমারখালী থানা, পুকুরিয়া, পুটিয়া (চড়াইকোল) ও নন্দলালপুর।
এই নিয়ে কুষ্টিয়ায় মোট ২৪৩ জন করোনা রোগী শনাক্ত হল। যার মধ্যে ১৮৬ জন পুরুষ ও ৫৭ জন নারী।
বার্তা বাজার / ডি.এস