রাত ৮টার পরে বাড়ি থেকে বের হওয়া নিষেধ

করোনা সংকট মোকাবিলায় সারাদেশকে বিভিন্ন জোনে ভাগ করে রবার দেয়া হয়েছে নতুন নির্দেশনা। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে রাত ৮টার পর বাইরে যাওয়ার উপর কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোমবার (১ে৫ জুন) এ সংক্রান্ত ১৮ দফার একটি নির্দেশনা জারি করা হয়।

নতুন ঘোষিত নির্দেশনায় বলা হয়, আগামী মঙ্গলবার থেকে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কোনোক্রমেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। অন্যথায় নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোভিড-১৯ এর বিস্তাররোধ এবং পরিস্থিতির উন্নয়নে সরকার ১৫ জুনের পর শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর