প্রাথমিকের প্রধান শিক্ষকদের ফেসবুক পেইজ ও গ্রুপে যুক্তের জরুরি নির্দেশ

দেশের সকল প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে ফেসবুক গ্রুপ ও পেইজে যুক্ত হওয়ার জন্য জরুরি নির্দেশ দিয়েছে প্রথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (১৪ জুন) অধিদপ্তরটি থেকে । Head Teachers of GPS BD ফেসবুক গ্রুপ এবং Director Of Primary Education পেইজে যুক্ত হবার জন্য বলা হয়।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানান, প্রশাসনিক কাজে বিভিন্ন নির্দেশনা পেতে ফেসবুক পেজ ও গ্রুপে প্রধান শিক্ষকদের সংযুক্ত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। যাতে করে তারা সরকারের নির্দেশনার বিষয়ে সবসময় তৎপর থাকতে পারেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর