পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার উপকূলের বাসিন্দা বৃদ্ধ আব্দুল গণি। পেশায় জেলে। স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একটা সময় ভালোই ছিলেন।
ভাগ্য বিরম্বনা। শান্ত নদী ধীরে ধীরে চেহারা পরিবর্তন হওয়ায় তার ধানের ক্ষেতসহ জমি জমা হারিয়ে যায় নদীতে। এবার ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বসত বাড়িতে। ঘরের নিচের মাটি নিয়ে গেছে নদী। শুধু মাত্র খুটিতে দাঁড়িয়ে আছে ঘরটি।

এখন বিধ্বস্ত ঘরের নিচে বসে বিলাপ করেই সময় কাটছে গণি হা্ওলাদারের। আর শুধু হারানোর ভয়ই তাড়া করছে তাকে। রাক্ষসী নদীর ছোবলে আগামী ছয়মাস ভাঙা এই ঘরটুকু টিকিয়ে রাখতে পারবে কিনা এই চিন্তায়।
ড্রিম হ্যান্ডস ফাউন্ডেশন এবারো আপনাদের সহযোগিতা নিয়ে গনি হাওলাদারের পাশে দাঁড়াতে চায়। বিগত দিনে আপনাদের সহযোগিতায় একাধিক মানুষের পাশে দাঁড়িয়েছে ড্রিম হ্যান্ডস ফাউন্ডেশন। মোহাম্মদপুরের অসহায় বৃদ্ধ রিক্সা চালককে মুদি দোকান, দুটি অসহায় মেয়েকে টেইলার্স করে দিয়েছে এই ফাউন্ডেশন। বিকাশ ০১৭১৭ ৯১৯৪৭৬ পারসনাল-ড্রিম হ্যান্ডস ফাউন্ডেশন।
আমরা পরিকল্পনা করেছি- যেখানে উপকূল বেষ্টিত নয়। সেখানে তিন কাঠা জমি এবং একটি ঘর করে দেয়া হবে গণি হাওলাদারকে।বিত্তবানদের কাছে আহ্বান, আসুন দেশে ও প্রবাশে যারা আছেন আসুন অসহায় এই মানুষটির পাশে দাঁড়াই।
বার্তা বাজার / ডি.এস