ফিলিস্তিনিদের কবরস্থান ভেঙে ইসরাইলের বসবাস শুরু

এবার ফিলিস্তিনির বন্দর নগরী জাফা’র একটি পুরোনো আমলের করবস্থান ভেঙে দিয়ে সেখানে বসবাস শুরু করেছে ইসরাইলের লোকজন।

অট্টোম্যান সাম্রাজ্যের আমলে স্থাপিত এই কবরস্থানটি ১৯৪৮ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে ইসরাইলের অধীনে চলে যায়। সোমবার আল-আসাফ নামে ওই মুসলিম কবরস্থানটি দখল করে তারা।

এর আগে নগরীতে জুমার নামাজের ওপর বিধিনিষেধ আরোপ এবং পরবর্তীতে কবরস্থানটি ভেঙে ফেলার নোটিস জারির পর থেকে গত এক সপ্তাহ ধরে ওই বন্দর নগরী ফিলিস্তিনিদের বিক্ষোভে উত্তাল হয়ে আছে। সোমবার সকাল থেকে কবরস্থানটি দখলদার ইসরাইল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে থাকে। শত শত কবর মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর