নোয়াখালীর সেনবাগে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মিজান নামের এক আসামী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে। গতরাত দু’টার দিকে উপজেলার ছাতার পাইয়া পূর্ব বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান সোনাইমুড়ী পৌর এলাকার নাওতলা গ্রামের বাসিন্দা। গত শনিবার রাতে এক বেকারী শিশু শ্রমিককে ধর্ষণের ঘটনায় বেকারির মালিক থানায় অভিযোগ করলে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শিশু ধর্ষণ মামলার আসামি মিজানকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে ঘটনাস্থলে থাকা তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে পুলিশও পালটা গুলি ছুড়ে। এ সময় মিজান পালিয়ে যেতে চাইলে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়। আহত হয় পুলিশের ৩ সদস্য।
ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সেনবাগ থানার (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, তার বিরুদ্ধে শিশু ধর্ষণের ঘটনার অভিযোগ আসলে তাকে আমরা আটক করে অস্ত্র উদ্ধারে গেলে তার অনুসারীদের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়।
বার্তাবাজার/এসজে