পাবনায় বজ্রপাতে কৃষকের প্রাণহানি

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বজ্রপাতে সাইদুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের প্রাণহানি ঘটেছে। অপরদিকে লুৎফর রহমান বিশ্বাস নাম আরো ১ জন আহত হয়েছে।

নিহত সাইদুল বাঘার আটটিকি গ্রামের বকসো প্রামনিক ছেলে। সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বজ্রপাতে প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। গোপালপুর মাঠে কৃষি কাজ করার সময় সোমবার বিকেলে দিকে বজ্রপাতে তিনি আহত হন। সাথে সাথেই তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার শরীরে পোড়ার দাগ রয়েছে। তবে লুৎফর রহমান এখন সুস্থ আছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর