পঞ্চগড়ের নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিতে সোমবার (১৫ জুন) তেঁতুলিয়ার বেরং কমপ্লেক্সে দিনব্যাপী প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসন সরকারের উন্নয়ন রুপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে এই অনুষ্ঠানের আয়োজন করে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা আনুষ্ঠানিকভাবে এই সেমিনারের উদ্বোধন করেন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল উপস্থিত ছিলেন।
পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল হালিম গণমাধ্যমকর্মীদের মাঝে নিরাপদ ও মানসম্পন্ন অভিবাসনের করণীয় ও বর্জনীয়সহ নানা সমস্যা ও সংকট এবং অসচেতনতা, দালালদের দৌরাত্মের বিভিন্ন দিক তুলে ধরেন। সেমিনারে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ৭০ জন প্রতিনিধি অংশ নেন।
কে.এ.স/বার্তাবাজার