ফেনীতে মসজিদের খতিবের উপর সন্ত্রাসী হামলা

ফেনী পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত দারুল ঈমান ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মামুনুর রশীদের উপর স্হানীয় সন্ত্রাসী জাহাঙ্গীর নামে এক ব্যক্তি হামলা চালিয়েছে। আজ সকালে স্থানীয় ওই সন্ত্রাসী জাহাঙ্গীর মাওলানা মামুনের উপর হামলা চালায় এবং তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

ভুক্তভোগী এবং স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা পরিচালক মাওলানা মামুনুর রশিদ একজন বিদায়ী ছাত্রের দু’মাসের প্রায় ৮০০০৳(আবাসিক) বকেয়া বেতন পরিশোধ করার জন্য বলেছিলেন। এই বকেয়া বেতন চাওয়ার কারনে আজ তার উপর সন্ত্রাসী জাহাঙ্গীর হামলা করে তাকে গালিগালাজ মারধর ও উপর্যুপরি ছুরিকাঘাত করে।

উল্লেখ্য মামুনুর রশিদ স্থানীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন এবং এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে অনেক বছর ধরে সুনামের সাথে পরিচালনা করে আসছেন। এই ঘটনার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং খুব দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী আকুল আবেদন জানিয়েছেন ‌।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর