কুষ্টিয়া ভেড়ামারায় ৩ কোচিং সেন্টারে জরিমানা

কুষ্টিয়া ভেড়ামারায় কোচিং চালু রাখার দায়ে ৩ কোচিং সেন্টারের জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ৭.৪৫ ঘটিকায় মওলাহাবাসপুরে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাশেদুল খায়রুল ইসলামকে সংক্রামক রোগ( প্রতিরোধ, নিয়ন্ত্রণের ও নির্মূল) আইন,২০১৮ মতে ১০,০০০(দশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।

এখানে বাচ্চাদের কারো মুখে মাস্ক ছিল না, ছিল না তাদের বসার মাঝে নূন্যতম দূরত্ব। এছাড়া আরো দুইটি কোচিং সেন্টারকে ১৫০০০( পনের হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা ও অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর